1. admin@doctorsnewsbangladesh.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নিরাপত্তা নিশ্চিতকরণ ও পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটির অভিযোগ, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তার অভাবে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ত্যাগ করতে হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে— পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজন প্রবেশ, ওয়ার্ডে আনসার সদস্যের উপস্থিতি এবং ক্যাজুয়ালটি বিভাগ চালু করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park