1. admin@doctorsnewsbangladesh.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের পলেস্তারা ধসে চিকিৎসক-রোগীদের মধ্যে চরম আতঙ্ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

উপজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পলেস্তারা খসে পড়ার পর দ্রুত ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত ১ অক্টোবর একই হাসপাতালের রেস্টরুমে সিলিং ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়ে নারী চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা গুরুতর আহত হয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছর প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে পুরাতন ভবন ও চিকিৎসকদের আবাসিক ভবন সংস্কার করা হয়েছিল। তবে সংস্কারের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার অভিযোগ উঠেছে। সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সুস্থ হওয়ার বদলে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়াতে তাঁরা দ্রুত ভবন সংস্কারের দাবি জানিয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন জানান, হাসপাতালের পুরাতন ভবনটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অবকাঠামোগত এই ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park