1. admin@doctorsnewsbangladesh.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, এক নারীর কারাদণ্ড আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় ড্যাব নেতার সদস্যপদ স্থগিত ও শোকজ মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রোগী পরিবহনের ভোগান্তি লাঘবে দেশজুড়ে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নায়ুরোগীদের পুনর্বাসনসেবা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে মামলা রাজশাহীর ঐতিহ্যবাহী বক্ষব্যাধি হাসপাতালে তীব্র চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট অব্যাহত সীতাকুণ্ডে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও ডিজিটাল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশে রেফারেল প্রথার অনুপস্থিতিতে বিশেষজ্ঞদের দ্বারে দ্বারে ঘুরছেন রোগীরা খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও হাসপাতাল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে চরম জনদুর্ভোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এই ধর্মঘটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত রোগীদের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বিকল্প উপায়ে ভ্যান বা পিকআপভ্যানে করে মরদেহ বহনে বাধ্য হচ্ছেন।

বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার পর প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়া হয়। পরে নতুন ভবনের নিচে নিজস্ব খরচে পার্কিংয়ের ব্যবস্থা করা হলেও সেখান থেকেও গাড়ি সরিয়ে দিতে বলা হয়। সড়কে রাখলে সার্জেন্ট মামলা দেওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘটের পথ বেছে নিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে আকস্মিক এই ধর্মঘটে হাসপাতাল প্রাঙ্গণে রোগীদের স্বজনদের কান্না ও হাহাকার দেখা গেছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বজনদের মরদেহ নিয়ে যেতে না পেরে অসহায় সময় পার করছেন তারা। পাশাপাশি বিভিন্ন বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা গুরুতর রোগীদের সময়মতো স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।

হাসপাতাল ব্যবস্থাপনায় এ ধরনের অচলাবস্থা দ্রুত নিরসন করে জরুরি ভিত্তিতে রোগীর যাতায়াত ও অ্যাম্বুলেন্স সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। অন্যথায় জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park