
স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯১ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০২ জন নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর মৃতদের মধ্যে ঢাকায় ২ জন ও চট্টগ্রামে ২ জন রয়েছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২ জন এবং মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮০ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ১৪৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর আওতায় দেশজুড়ে টিকাদান কার্যক্রম চলছে। বিভাগীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে অদ্যাবধি ২ কোটি ৪২ লাখ ২২ হাজার ৫৫৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, যার সামগ্রিক কভারেজ ১১৩.৪ শতাংশ। সিটি করপোরেশন এলাকায় মোট লক্ষ্যমাত্রা ১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫০ জনের বিপরীতে অদ্যাবধি ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে, যার কভারেজ ১১৩.০ শতাংশ।