1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

চলতি মাসের বিশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন রোগী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন সাতজন। চিকিৎসাধীন রোগীদের একটি বড় অংশ ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park