1. admin@doctorsnewsbangladesh.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, এক নারীর কারাদণ্ড আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় ড্যাব নেতার সদস্যপদ স্থগিত ও শোকজ মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রোগী পরিবহনের ভোগান্তি লাঘবে দেশজুড়ে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নায়ুরোগীদের পুনর্বাসনসেবা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে মামলা রাজশাহীর ঐতিহ্যবাহী বক্ষব্যাধি হাসপাতালে তীব্র চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট অব্যাহত সীতাকুণ্ডে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও ডিজিটাল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশে রেফারেল প্রথার অনুপস্থিতিতে বিশেষজ্ঞদের দ্বারে দ্বারে ঘুরছেন রোগীরা খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও হাসপাতাল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সিলেট ওসমানী মেডিকেল কলেজের আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আর নেই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আহমেদ সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই চিকিৎসকের বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।

তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং সিলেটের একজন পরিচিত অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের সিলেট শাখার আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার এই আকস্মিক মৃত্যুতে চিকিৎসকমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park