1. admin@doctorsnewsbangladesh.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, এক নারীর কারাদণ্ড আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় ড্যাব নেতার সদস্যপদ স্থগিত ও শোকজ মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রোগী পরিবহনের ভোগান্তি লাঘবে দেশজুড়ে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নায়ুরোগীদের পুনর্বাসনসেবা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে মামলা রাজশাহীর ঐতিহ্যবাহী বক্ষব্যাধি হাসপাতালে তীব্র চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট অব্যাহত সীতাকুণ্ডে ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও ডিজিটাল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশে রেফারেল প্রথার অনুপস্থিতিতে বিশেষজ্ঞদের দ্বারে দ্বারে ঘুরছেন রোগীরা খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও হাসপাতাল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লিয়েন বাতিল করে চাকরিতে ফিরছেন সিনিয়র স্টাফ নার্স নাসরিন নাহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন নাহারের অবশিষ্ট লিয়েন বাতিল করে পুনরায় সরকারি চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের আগেই লিয়েন শেষ করে তাঁকে অবিলম্বে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-২ শাখার সহকারী সচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। চিঠির তথ্য অনুযায়ী, নাসরিন নাহার ২০২২ সালের ২৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট চার বছর ১২ দিন লিয়েন ভোগ করেন।

পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁর ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ২৪ আগস্ট পর্যন্ত আরও ১১ মাস ১৬ দিন লিয়েন বাকি ছিল। তবে নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাঁর সেই অবশিষ্ট লিয়েন বাতিল করা হয়েছে এবং তাঁকে পুনরায় সরকারি চাকরিতে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park