1. admin@doctorsnewsbangladesh.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিআরবি হসপিটালসে গাইনি ও প্রসূতি বিভাগে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র বদলে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ঢাকা মেডিকেল কলেজে নারীদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএলের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত বরিশাল বিভাগে কোটি মানুষের চোখের চিকিৎসায় একমাত্র ভরসা শের-ই-বাংলা মেডিকেল দেশের চিকিৎসাশিক্ষায় নারী শিক্ষার্থীর হার প্রায় তেষট্টি শতাংশ, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে হবিগঞ্জে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগী দেখার অভিযোগে ভুয়া ডাক্তার আটক ময়মনসিংহের ত্রিশালে ৪৮ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় পাঁচ লাখ মানুষ চিকিৎসাবঞ্চিত স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: এমপি লুনা চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র বদলে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের চেহারা সম্পূর্ণ বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

স্বাস্থ্যসেবা খাতের এই রূপান্তর ঘটাতে গ্রাম পর্যায়ে সেবা সম্প্রসারণ, উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উঁচু ভবন নির্মাণ এবং ইউনিয়নের প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার স্থাপন করা হবে। ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার এক্সিলারেটর মেশিন আনার পরিকল্পনা রয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় বাংকার প্রস্তুত করা হচ্ছে।

আট বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি এই সেবা জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের এসব উন্নয়নমূলক পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park