1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হো চি মিন সিটিতে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি কার্যক্রম পাঁচ জেলায় স্থাপন হবে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার মেডিসিন সেন্টার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪

ডেঙ্গুর হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব বজলুর রশীদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে ডেঙ্গু ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সচিব বলেন, দেশের যেসব জেলায় ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। এই জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে এবং তা মোকাবিলায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু পরিস্থিতির স্থায়ী উন্নতি সম্ভব নয়।

হাসপাতাল পরিদর্শনের পর সচিব জেলা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসক সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।

আলোচনা শেষে স্বাস্থ্য সচিব হাসপাতালের শূন্যপদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park