1. admin@doctorsnewsbangladesh.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিআরবি হসপিটালসে গাইনি ও প্রসূতি বিভাগে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র বদলে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ঢাকা মেডিকেল কলেজে নারীদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএলের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত বরিশাল বিভাগে কোটি মানুষের চোখের চিকিৎসায় একমাত্র ভরসা শের-ই-বাংলা মেডিকেল দেশের চিকিৎসাশিক্ষায় নারী শিক্ষার্থীর হার প্রায় তেষট্টি শতাংশ, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে হবিগঞ্জে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগী দেখার অভিযোগে ভুয়া ডাক্তার আটক ময়মনসিংহের ত্রিশালে ৪৮ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় পাঁচ লাখ মানুষ চিকিৎসাবঞ্চিত স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: এমপি লুনা চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে: এমপি লুনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। গ্রামীণ জনপদের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও প্রবাসীদের মানবিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুরে একটি যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এমপি লুনা আরও উল্লেখ করেন, প্রবাসীদের আর্থিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতাকে জনকল্যাণমূলক কাজে যুক্ত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত হবে। স্থানীয় পর্যায়ে প্রবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত মানবিক কার্যক্রম জনকল্যাণমূলক সেবায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আনসার উদ্দিন। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসাসেবা ক্যাম্পের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park