1. admin@doctorsnewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা কামনা জুবাইদা রহমানের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা আগামী ২৯ অক্টোবর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত পাঁচটি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি পুনর্গঠন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লিয়েন বাতিল করে চাকরিতে ফিরছেন সিনিয়র স্টাফ নার্স নাসরিন নাহার স্বাস্থ্য সেবা বিভাগের ১১ থেকে ২০ গ্রেডের শূন্য পদে ৭ জনের নিয়োগের সুপারিশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আর নেই মেডিকেল সনদ অর্জনে জটিলতা ও দীর্ঘ প্রক্রিয়ায় নাজেহাল তৃতীয় লিঙ্গের মানুষ

নিয়মিত পাখি দেখা মস্তিষ্কের বার্ধক্য ধীর করতে পারে এবং ডিমেনশিয়ায় উপকারী

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

বিজ্ঞান ডেস্ক: পাখি দেখা শুধু অবসর কাটানোর মাধ্যম নয়, এটি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই অভ্যাস মস্তিষ্কের গঠন ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের সক্ষমতা হ্রাসের প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে।

কানাডার গবেষকদের পরিচালিত এক গবেষণায় অভিজ্ঞ ও নবীন পাখিপ্রেমীদের মস্তিষ্কের এমআরআই স্ক্যান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, অভিজ্ঞ পাখি পর্যবেক্ষকদের মনোযোগ, দৃশ্যগত উপলব্ধি এবং অপরিচিত কিছু শনাক্ত করার সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অঞ্চলগুলোতে বেশি সক্রিয়তা ও সংগঠিত বিন্যাস রয়েছে।

যুক্তরাজ্য ও জার্মানির বিভিন্ন পরিচর্যাকেন্দ্রে পরিচালিত গবেষণায় দেখা গেছে, পাখি দেখার সুযোগ পেলে ডিমেনশিয়া আক্রান্ত ও বয়স্ক ব্যক্তিদের মানসিক সুস্থতা বাড়ে। পাখিদের খাবার দেওয়ার ব্যবস্থা করার পর কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের কথোপকথন, মনোযোগ, স্মৃতিশক্তি এবং সামাজিক যোগাযোগের দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, পাখি শনাক্ত করার মতো মনোযোগনির্ভর দক্ষতা চর্চা মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে মস্তিষ্কের গঠনগত এই পার্থক্য সরাসরি পাখি দেখার অভ্যাসের ফল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান গবেষকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park