1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য সেবায় চলতি দায়িত্ব প্রদানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন দেশজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের গভীর উদ্বেগ দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত দেশে একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত এবং ৩ জনের মৃত্যু দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ও কঠোর নির্দেশনা হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান মির্জা আব্বাস দেশে গত ২৪ ঘণ্টায় ১,১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও ৭ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত এবং ৩ জনের মৃত্যু ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি ত্বকের ক্যানসারের চিকিৎসায় নতুন এমআরএনএ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল

ত্বকের ক্যানসারের চিকিৎসায় নতুন এমআরএনএ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

বিজ্ঞান ডেস্ক: মারাত্মক ত্বকের ক্যানসার মেলানোমার পুনরাবৃত্তি রোধে তৈরি নতুন এমআরএনএ টিকার চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত ওষুধের পাশাপাশি এই বিশেষ টিকা ব্যবহার করলে ক্যানসার ফিরে আসার ঝুঁকি ও মৃত্যুর আশঙ্কা প্রায় অর্ধেক কমে যায়। মডার্না ও মার্কের যৌথ উদ্যোগে তৈরি এই ব্যক্তিকেন্দ্রিক টিকা রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি করা হয়।

সিডনিভিত্তিক মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার মেডিকেল ডিরেক্টর অধ্যাপক জর্জিনা লংয়ের নেতৃত্বে এক হাজার ১৩৭ জন রোগীর ওপর এই গবেষণা পরিচালিত হয়। ফলাফলে দেখা যায়, প্রচলিত ওষুধের পাশাপাশি টিকা গ্রহণকারী রোগীদের ক্যানসারমুক্ত থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি কোনো প্রতিরোধক টিকা নয়, বরং অস্ত্রোপচারের পর রোগীর রোগ প্রতিরোধক্ষমতাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষ ধ্বংস করতে সাহায্য করে।

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে আগামী বছর থেকেই উচ্চঝুঁকিতে থাকা রোগীরা এই চিকিৎসা সুবিধা লাভ করতে পারবেন। বর্তমানে ফুসফুস, স্তন ও অগ্ন্যাশয়ের ক্যানসারেও এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষার কাজ চলছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এমআরএনএ প্রযুক্তির এই সফল প্রয়োগ বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করবে এবং উন্নয়নশীল দেশের রোগীদের জন্যও আশার সঞ্চার করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park