
মেডিকেল প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ভূমিমন্ত্রীকে দেখতে যান তিনি।
এ সময় ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন মির্জা আব্বাস। চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি।
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূমিমন্ত্রী। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।