1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এডিস মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের তাগিদ বিশেষজ্ঞদের স্বাস্থ্য সেবায় চলতি দায়িত্ব প্রদানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন দেশজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের গভীর উদ্বেগ দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত দেশে একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত এবং ৩ জনের মৃত্যু দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ও কঠোর নির্দেশনা হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান মির্জা আব্বাস দেশে গত ২৪ ঘণ্টায় ১,১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও ৭ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিনামূল্যে চল্লিশ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

জেলা প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় চল্লিশ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই চিকিৎসাসামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত ও সিভিল সার্জন মাসুদ রানা। হিউম্যান এ্যাপিল ইউএসএর সহযোগিতায় এই জরুরি চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত নানা প্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালে ভর্তি রোগীরা যেন এই চিকিৎসাসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পান, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই শ শয্যার এই প্রতিষ্ঠানে বর্তমানে ৫০০ শয্যার সমান চাপ সামলে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ জনবল ও সামগ্রী সংকটের মধ্যেও চিকিৎসকরা সেবা অব্যাহত রেখেছেন। এই নতুন চিকিৎসাসামগ্রী পাওয়ার ফলে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park