
স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা পর্যন্ত দেশে ১,১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩,৪৪৭ জনে।
আলোচ্য সময়ে নতুন ১১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০,৮৫১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন।
তথ্য আসার বিলম্বের কারণে ২১ তারিখের চারটি অপ্রকাশিত মৃত্যু আজকের সঙ্গে একলগে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও জানানো হয়েছে যে, দেশব্যাপী জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ সফলভাবে এগিয়ে চলেছে।