1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এডিস মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের তাগিদ বিশেষজ্ঞদের স্বাস্থ্য সেবায় চলতি দায়িত্ব প্রদানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন দেশজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের গভীর উদ্বেগ দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত দেশে একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত এবং ৩ জনের মৃত্যু দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ও কঠোর নির্দেশনা হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান মির্জা আব্বাস দেশে গত ২৪ ঘণ্টায় ১,১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও ৭ জনের মৃত্যু

গোপালগঞ্জ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

মেডিকেল প্রতিবেদক: গোপালগঞ্জ মেডিকেল কলেজে (জিজিএমসি) সফলভাবে সম্পন্ন হয়েছে ‘তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স-২০২৬’। জিজিএমসি ইসলামিক কালচারাল সোসাইটি এবং জিজিএমসি দাওয়াহ সোসাইটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কনফারেন্সের অংশ হিসেবে আয়োজিত কালচারাল ফেস্টে সীরাহ অলিম্পিয়াড, ক্যালিগ্রাফি ও পেইন্টিং এবং আল কুরআন রিসাইটেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও বিশিষ্ট ইসলামিক স্কলাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচকের বক্তব্যে মুফতি সাইফুল ইসলাম হবু চিকিৎসকদের রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে চিকিৎসা পেশায় সর্বোচ্চ নৈতিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজক কমিটির কোঅর্ডিনেটর জানান, নবীজির সীরাতের নূর ছড়িয়ে দিতেই প্রতিবছর এই ক্যাম্পাসে সীরাহ কনফারেন্সের আয়োজন করা হয়। পরিশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া, মুনাজাত এবং খাবার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park