1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন এবং আইসিইউ সেবা চালুর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় জেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব আ. ন. ম. বজলুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট দূর করার পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নিয়ে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর দাবি জানান। সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কসহ স্থানীয় চিকিৎসকদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় স্বাস্থ্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park