1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ০৪ অক্টোবর সকাল ৮:০০ টা থেকে ০৫ অক্টোবর সকাল ৮:০০ টা পর্যন্ত দেশে ১,২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭,৭২২ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,৮০৮ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,০২৬ জনে এবং নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১০২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম রোগী ভর্তির সংখ্যা ছিল ১,১৭৯ এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১,২৩৪ জন। ১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট হাম রোগী ভর্তির সংখ্যা ১৭৫,৩৩৬ এবং হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৬৮,১৪২।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর তথ্য অনুযায়ী, বিভাগ ও সিটি কর্পোরেশন পর্যায়ে টিকাদানের কার্যক্রম চলমান রয়েছে। সারাদেশে মোট লক্ষ্যমাত্রা ১৮,০১৫,০৬৪ জনের বিপরীতে অদ্যাবধি মোট ২০,৩৪৬,২৫৩ টি টিকা প্রদান করা হয়েছে, যার গড় কাভারেজ ১১২.৯ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park