1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর সকাল আটটা থেকে ৪ অক্টোবর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৫ মার্চ ২০২৬ থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩ জন। পাশাপাশি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২২ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৬২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি হওয়া হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর তথ্যানুযায়ী, দেশজুড়ে মোট লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লেখযোগ্য হারে টিকা প্রদান করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন এবং অদ্যাবধি মোট টিকা প্রদান করা হয়েছে ২ কোটি ২৬ লাখ ৯ হাজার ৬০৫ জন, যার গড় কভারেজ ১১২.৫ শতাংশ। সিটি করপোরেশন অঞ্চলেও টিকাদানের হার সন্তোষজনক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park