1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩২ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১১৬ জনে এবং মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে ২ জন, ঢাকায় ১ জন এবং খুলনায় ১ জন মারা গেছেন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৫১ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৭ জন রোগী। ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন রোগী।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর আওতায় দেশজুড়ে টিকাদান কার্যক্রম চলছে। বিভাগীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রার বিপরীতে অদ্যাবধি মোট টিকা প্রদানের হার ১১৪.১ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় এই হার ১১৩.৭ শতাংশ বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park