1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

বরগুনা সদর হাসপাতালে মশারি ছাড়াই চিকিৎসা নিচ্ছেন অনেক ডেঙ্গু রোগী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা প্রতিনিধি: বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মশারি ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। চলতি বছরের শুরু থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে সম্প্রতি বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে অনেক রোগীকে মশারি ছাড়াই শয্যায় অবস্থান করতে দেখা গেছে। নির্ধারিত শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় এবং যথাযথভাবে মশারি ব্যবহার না করায় আক্রান্ত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীকে এডিস মশা কামড়ালে সেই মশা অন্য সুস্থ মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই রোগীদের অবশ্যই মশারির ভেতরে রাখা নিশ্চিত করতে হবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালের ভেতরে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ব্যক্তিগত সতর্কতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park