1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই এআই প্রযুক্তির মাধ্যমে ব্রণের চিকিৎসাসেবা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

বিজ্ঞান ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। নোলা হেলথ নামের একটি হেলথটেক স্টার্টআপ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে চিকিৎসকের ভূমিকা প্রতিস্থাপন করে এআইয়ের মাধ্যমে সরাসরি ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অনুমতির এটিই প্রথম ঘটনা।

এই কার্যক্রমের আওতায় রোগীরা অ্যাপ ব্যবহার করে নিজেদের মুখের ছবি স্ক্যান ও প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকেন। এরপর এআই সফটওয়্যারটি ত্বকের অবস্থা বিশ্লেষণ করে ব্রণের তীব্রতা নির্ধারণ করে এবং উপযুক্ত ওষুধের সুপারিশ করে। পরীক্ষামূলক এই কার্যক্রমে প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পর্যালোচনার ব্যবস্থা রাখা হলেও পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে ফার্মেসিতে পাঠানো হবে।

চিকিৎসা ব্যয় কমানো এবং সেবা সহজলভ্য করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হলেও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। চিকিৎসাক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়লে ভুল চিকিৎসার ঝুঁকি ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা করছেন অনেকে। তবে উদ্যোক্তারা বলছেন, সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ চিকিৎসায় এআইয়ের ব্যবহার চিকিৎসকদের জটিল রোগ নির্ণয়ে বেশি সময় দিতে সাহায্য করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park