1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

আগামী দুই বছরে প্রতিটি ইউনিয়নে এমবিবিএস চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। মঙ্গলবার রাতে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে নতুন স্বাস্থ্যসেবা ভবন নির্মাণ করা হবে। এসব কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হবে। বিশেষ করে গ্রামের মা ও বোনদের স্বাস্থ্যসেবা সহজতর ও সচেতন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসনিক কার্যক্রমে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী জানান, জনগণের অর্থে চলা প্রশাসনে কোনো ধরণের অবহেলা বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি বক্তব্যে স্পষ্ট করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park