
স্বাস্থ্য প্রতিবেদক: ভিয়েতনামের হো চি মিন সিটির হিয়েপ ফুওক কম্যুন এলাকায় মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আবাসিক এলাকার সঙ্গে সংযুক্ত নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দলের মডেলটি পরীক্ষামূলকভাবে চালু করে এই রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডাঃ নগুয়েন ভ্যান গামের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্মার্ট মেডিকেল কিট নিয়ে সরু গলির ভেতরে প্রবেশ করেন। তারা মেনিনজাইটিসে আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করেন। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক অ্যান্টিবায়োটিক বিতরণ নিশ্চিত করা হয়।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের এই দলগুলো হাসপাতাল ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার পাশাপাশি বাসিন্দাদের সঠিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।