
স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর সকাল ৮:০০ টা থেকে ২২ অক্টোবর সকাল ৮:০০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ জন এবং দুটি মৃত্যুই ঢাকা বিভাগে রেকর্ড করা হয়েছে। একই সময়ে ৩৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
১৫ মার্চ ২০২৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন। এর মধ্যে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৩ জন। অন্যদিকে, এই একই সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে মোট ৯১৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৭ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট হাম রোগী ভর্তির সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন এবং হাসপাতাল হতে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এই পরিসংখ্যানে সারা দেশের বিভাগভিত্তিক হাম পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।