
স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১,১০৯ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫,১৯৭ জনে এবং মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১,০২০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৩ জন এবং ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,৬৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৮ জন মারা গেছেন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট ৮২,৩২৫ জন সন্দেহজনক হাম রোগী নিয়ে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮২৩ জন এবং ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬৭,৭৫৬ জন। বর্তমানে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১,০৩ জন এবং অদ্যাবধি মোট হাম রোগী ভর্তির সংখ্যা ১৭৩,০২৪ জন।