1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১,১০৯ জন দেশে একদিনে ১ হাজার ১৩২ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত চোরবাগানের আহতদের ট্রান্সফার ও জুনিয়র ডাক্তারদের দাবির পাশে চিকিৎসক সংগঠনগুলো হো চি মিন সিটিতে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি কার্যক্রম পাঁচ জেলায় স্থাপন হবে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার মেডিসিন সেন্টার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

দেশে একদিনে ১ হাজার ১৩২ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

স্বাস্থ্য প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩২ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬০২ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ জন।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর তথ্য অনুযায়ী, দেশজুড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে অদ্যাবধি মোট টিকা প্রদান করা হয়েছে ২ কোটি ১৮ লাখ ৫ হাজার ৭৪৭ জনকে, যারoverall কভারেজ ১১০২ শতাংশ। সিটি করপোরেশন এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park