1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

নওগাঁ জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও প্যাথলজি সেবা সীমিত থাকায় চরম ভোগান্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

জেলা প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং প্যাথলজি বিভাগের সেবা সময় সীমিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা চিকিৎসা প্রার্থীরা প্রতিদিন দালাল চক্রের নানা প্রলোভনের শিকার হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্হিবিভাগে দুপুর ১২টার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিলেও ততক্ষণে প্যাথলজি বিভাগে নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে রোগীদের চড়া মূল্যে বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়, যা দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে দালালরা কম খরচে পরীক্ষার লোভ দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণা করছে। স্থানীয়রা দ্রুত এই দালাল চক্রের মূলোৎপাটন এবং প্যাথলজি বিভাগের সেবা সময় বাড়ানোর জোরালো দাবি জানিয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ম আখতারুজ্জামান জানান, পূর্বে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হলেও সম্প্রতি তা দুপুর ১টা পর্যন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনবল সংকট সত্ত্বেও চিকিৎসাসেবা অব্যাহত রাখতে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park