1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দুজন চিকিৎসক রোগীদের সেবা দেন। স্থানীয় বাসিন্দারা সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ ও ত্বকের নানা জটিল সমস্যার চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসুবিধার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা পাহাড়ি এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এই ক্যাম্পের মাধ্যমে সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পান। দীর্ঘ বিরতির পর এমন উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

চিকিৎসা কার্যক্রমের সময় লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জোন কমান্ডার জানান, পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park