
স্টাফ রিপোর্টার: ওষুধ সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হয়।
আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ, ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। রোগীর স্বজনদের অবাধ যাতায়াত এবং নিরাপত্তা না থাকায় তারা প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছেন।
হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ বন্ধ থাকায় রোগীর চাপ বেড়েছে। কর্তৃপক্ষের আশ্বাসেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানান।