1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪ দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালের সিসিইউতে রোগীর হামলায় গুরুতর আহত দুই নার্স

নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিরাপত্তাহীনতা ও চিকিৎসা সরঞ্জামের সংকটের অভিযোগে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে বুধবার (২১ অক্টোবর) থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তাদের সংঘবদ্ধ হুমকির শিকারও হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশাধিকার কার্যকর করা। এ ছাড়া ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি ও দ্রুত ক্যাজুয়ালটি বিভাগ চালুর দাবি জানানো হয়েছে।

হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ বন্ধ থাকায় ওয়ার্ডগুলোতে রোগীর চাপ অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা দিতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা চরম হিমশিম খাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park