1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য সেবায় চলতি দায়িত্ব প্রদানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন দেশজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের গভীর উদ্বেগ দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত দেশে একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত এবং ৩ জনের মৃত্যু দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ও কঠোর নির্দেশনা হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান মির্জা আব্বাস দেশে গত ২৪ ঘণ্টায় ১,১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও ৭ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত এবং ৩ জনের মৃত্যু ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি ত্বকের ক্যানসারের চিকিৎসায় নতুন এমআরএনএ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল

পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: পর্যাপ্ত ওষুধ সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূরদূরান্তের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজন প্রবেশ নিষিদ্ধ করা। এছাড়া সব ওয়ার্ডে আনসার সদস্যের সক্রিয় উপস্থিতি এবং অবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালুর দাবিও জানিয়েছেন তাঁরা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় উপকরণের সংকটের পাশাপাশি অতিরিক্ত লোকসমাগম ও নিরাপত্তার অভাবে তাঁরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। এমনকি একাধিক ইন্টার্ন চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

কর্তৃপক্ষকে বারবার বলার পরও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা এই আন্দোলন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ক্ষুব্ধ চিকিৎসকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park