1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য সেবায় চলতি দায়িত্ব প্রদানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন দেশজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের গভীর উদ্বেগ দেশে গত ২৪ ঘণ্টায় ১১৫৭ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত দেশে একদিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত এবং ৩ জনের মৃত্যু দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ও কঠোর নির্দেশনা হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান মির্জা আব্বাস দেশে গত ২৪ ঘণ্টায় ১,১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও ৭ জনের মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত এবং ৩ জনের মৃত্যু ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি ত্বকের ক্যানসারের চিকিৎসায় নতুন এমআরএনএ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল

টাঙ্গাইলে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করে চলেছেন এক মানবিক চিকিৎসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

উপজেলা প্রতিনিধি: আমাদের দেশে চিকিৎসাসেবা দিন দিন ব্যয়বহুল ও বাণিজ্যমুখী হয়ে ওঠার অভিযোগ যখন সাধারণ মানুষের মুখে মুখে, তখন অনেক চিকিৎসক মানবতার সেবায় এগিয়ে আসছেন। মানুষকে তাঁরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করছেন। টাঙ্গাইলের কালিহাতীর কুষ্টিয়া গ্রামে এমনই এক উদ্যোগে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দূরদূরান্ত থেকে আসা শত শত গ্রামীণ দরিদ্র মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। সমর চন্দ্র পণ্ডিত নামের এক মানবিক চিকিৎসক এই মহৎ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. পণ্ডিতের এই সেবা কার্যক্রম কেবল লোকদেখানো কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত মানবসেবা। গ্রামের মানুষকে জানাতে ১০ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে মাইকিং করা, উঠানে রোগীদের বসার সুব্যবস্থা এবং অপেক্ষমাণ রোগী ও স্বজনদের চা-পানের মাধ্যমে সম্মান প্রদর্শন—এই পুরো আয়োজনই সেবার সংজ্ঞাকে নতুন মাত্রা দিয়েছে। ২০২০ সাল থেকে পরিকল্পিতভাবে শুরু করা এই প্রক্রিয়ায় সরকারি চাকরির ব্যস্ততার মধ্যেও তিনি মাসে নির্দিষ্ট দিনে নিজ গ্রামে রোগী দেখে যাচ্ছেন।

আমাদের দেশে সরকারি চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অপ্রতুলতা সর্বজনবিদিত। তদুপরি উচ্চশিক্ষা ও ডিগ্রি অর্জনের পর চিকিৎসকদের বড় একটি অংশের মধ্যেই শহরকেন্দ্রিক প্রাইভেট প্র্যাকটিস ও বাণিজ্যিক প্রবণতা দেখা যায়। শিকড় বা নিজ গ্রামের খেটে খাওয়া মানুষের প্রতি দায়বদ্ধতার এই অভাব যেখানে প্রকট, সেখানে ডা. এস সি পণ্ডিত দেখিয়েছেন যে সদিচ্ছা থাকলে পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক অঙ্গীকার রক্ষা করাও সম্ভব। চিকিৎসা পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম না বানিয়ে জনকল্যাণমূলক ব্রত হিসেবে গ্রহণ করার এই মানসিকতা আজ অত্যন্ত জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park