
বিজ্ঞান ডেস্ক: ফুসফুসের ক্যানসারের সফল অস্ত্রোপচারের পর পোপ লিওর আর কোনো থেরাপি বা চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। ভ্যাটিকানের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তার ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছিল।
চিকিৎসকদের মতে, টিস্যুর চূড়ান্ত পরীক্ষা ও মলিকিউলার বায়োলজি বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে রোগটি ফুসফুসের বাইরে কোথাও ছড়ায়নি। ফলে পরবর্তী ক্যানসারবিষয়ক মূল্যায়নে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে তার শরীরে আর কোনো চিকিৎসা চালুর প্রয়োজন নেই।
গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পোপ লিও ধীরে ধীরে নিজের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছেন। বুধবার তিনি সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।