1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরবাগানের আহতদের ট্রান্সফার ও জুনিয়র ডাক্তারদের দাবির পাশে চিকিৎসক সংগঠনগুলো হো চি মিন সিটিতে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি কার্যক্রম পাঁচ জেলায় স্থাপন হবে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার মেডিসিন সেন্টার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বুধবার সকাল আটটা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। ইন্টার্ন ডক্টরস সোসাইটির ব্যানারে আয়োজিত এই আন্দোলনে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজন প্রবেশে নিষেধাজ্ঞা, সব ওয়ার্ডে আনসার সদস্যের সক্রিয় উপস্থিতি এবং অবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা। চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে নিয়মিত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং তাঁদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, নিরাপত্তাহীনতা চরমে পৌঁছানোয় বাধ্য হয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানিয়েছেন, সমস্যা সমাধানে পরিচালকের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই এর সমাধান করা হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park