1. admin@doctorsnewsbangladesh.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হো চি মিন সিটিতে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি কার্যক্রম পাঁচ জেলায় স্থাপন হবে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার মেডিসিন সেন্টার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯১ জনের নতুন শনাক্ত দেশে একদিনে নতুন করে এক হাজার একশ আঠারো জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত খাদ্য নিরাপত্তা আইন সংশোধন ও ঝুঁকি বিশ্লেষণ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ দেশে একদিনে ১,২৯৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত ৩ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসা সেবায় ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদারের ওপর গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে মতবিনিময় সভা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন হাম আক্রান্ত ৯৬ জন, মৃত ৪

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও ভুয়া বিলের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

উপজেলা প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, জেনারেটর ব্যবহার ও রোগীবাহী গাড়ি ব্যবহারে নানা অব্যবস্থাপনা রয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলন করা হয়েছে। হাসপাতালের কিছু আর্থিক কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান।

হাসপাতালটির শয্যাসংখ্যা ১০ থেকে ৫০-এ উন্নীত হলেও সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। জরুরি মুহূর্তে রোগীবাহী অ্যাম্বুলেন্স না পাওয়া এবং প্রয়োজনীয় ওষুধ না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়রা দ্রুত এসব অনিয়মের তদন্ত সাপেক্ষে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ডক্টরস নিউজ বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park